বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধা লতিফের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বাসাইলে এক গ্রাম্য সালিশের কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন।

পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com