সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা মঞ্জু রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল (৭৫) কে আজ বুধবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

এর আগে সকালে জেলা আওয়ামী লীগ অফিস, কেন্দ্রীয় শহীদ মিনার ও কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে এই বর্ষীয়ান নেতাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সকল শ্রেণী পেশার মানুষ এক মিনিট নীরবতাসহ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

মুক্তিযুদ্ধের সংগঠক এই নেতার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয় কুড়িগ্রাম মজিদা ডিগ্রি কলেজ মাঠে। এরপর তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই নেতা। তিনি হার্ট ও কিডনিসহ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন।

তার জানাযা নামাযে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক এম এ মতিন, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, পৌর মেয়র আব্দুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ জানাযায অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com