মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

আজ করোনায় আক্রান্ত বেশি মৃত্যু কম।। সুস্থতা বেশি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ করোনাভাইরসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকালের চেয়ে কম কিন্তু আক্রান্তের হার বেশি। করোনা থেকে সুস্থতার হার বেশি।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয় ১৭ জন মৃত্যুবরণ করেছে। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছে  এবং গত পরশু ১৭ জন মৃত্যুবরণ করেছে ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০২১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

আজ ষাটোর্ধ্ব বয়সের ব্যক্তির মৃতের সংখ্যা ১৭ জনের মধ্যে ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে বেশি ১২.১০ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১০.৯০ শতাংশ এবং গত পরশু ছিল ১১.৮০ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৮০.১৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮০.০৯ শতাংশ এবং গত পরশু ছিল ৭৯.৯২ শতাংশ।

আজ বৃহস্পতিবার  স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২ টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮৪২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ১৬ হাজার ৬ জন।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৩ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে চৌদ্দ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com