বাংলা হেডলাইনস খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৯, ৩০ ও ৩১ ওয়ার্ডের সংরক্ষিত আসন ১০ এর কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা (৫৯) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
লুৎফা খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন।