সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় ৬ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার গল্লামারী পুরানো ব্রিজের পশ্চিম পাশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আসামিরা হলো দাকোপের মো. সোহরাব হোসেন মোল্লা (৭০), মো. মতিয়ার রহমান সানা ওরফে মনিসানা (৭২), মো. এলাই গাজী (৭২), মো. জহুর শেখ (৭০) এবং নগরের নূরনগর খালিশপুর এলাকার মো. সিরাজুল ইসলাম (৭১) ও খুলনা সদরের স্যার ইকবাল রোডের মো. আব্দুল খালেক (৬৮)।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) খুলনার  মূখ্য মহানগর হাকিমের আমলি আদালতে (১) এ  সুখজান বিবি নামের এক ব্যক্তি মামলাটি করেন।

তিনি খুলনার দাকোপের গড়খালী গ্রামের সেই সময়কার আওয়ামী লীগ কর্মী এবং মুক্তিযুদ্ধের  সমর্থক মহাতাপ বিশ্বাসের স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আসমিরা রাজাকার এবং শান্তি কমিটির সদস্য ছিল।

১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে মামলার আসামিরা বাদীর স্বামী মহাতাপ বিশ্বাসসহ নয়জন মুক্তিযুদ্ধের সহযোগীকে গল্লামারী পুরানো ব্রীজের পশ্চিম পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।

এ ছাড়া আসামিরা মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে হত্যা করে, নারী ধর্ষণ, নিরীহ মানুষের ধন সম্পদ লুটতলাজ করে ঘৃণ্যতম অপরাধ করেছে। মামলায় সাত জনকে স্বাক্ষী রাখা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হেমন্ত কুমার সরকার বলেন, বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com