বাংলা হেডলাইনস: মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন, ১০ম অধিবেশন, আজ রবিবার শুরু হয়েছে।
সন্ধ্যা ৬ টায় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
অধিবেশনে স্পীকার জানান এই বিশেষ অধিবশনের প্রধান কার্যাবলী আগামীকাল সোমবার শুরু হবে এবং বৃহস্পতিবার পর্যন্ত চলবে ।
মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ আগামীকাল সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য দেবেন।
সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে অক্টোবর ২১ রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংসদের এই বিশেষ অধিবেশন ডাকেন ।
বঙ্গবন্ধুর শেখ মুজিবের জন্মশতবার্ষিকী পালনেই মুজিববর্ষ উদযাপন করা হচ্ছে।