বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২জন নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রসুলপুর নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়েছে।

দুর্ঘটনায় বাসের ৮ জন যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে বাসের সুপারভাইজার শাহ আলম হোসেন সেলিম (২৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলামের শেখের ছেলে ট্রাক চালক মিজানুর রহমান শেখ (২৮)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, আজ সোমবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছে। নিহতদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com