সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

মাস্ক না পরায় জেল জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে খুলনা জেলা প্রশাসন।
মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটক ও জরিমানা করা হচ্ছে।

আজ সোমবার সকাল দশটা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

প্রথম এক ঘণ্টাতেই অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া ৮ জন ব্যক্তিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাক্স না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের জেল দেওয়া হবে।

এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অনেক ব্যক্তিকে জরিমানা করা হয়েছিল কিন্তু তাতে মানুষের মধ্যে সচেতনতা আসেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com