বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন আরোহী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরী সহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।

নিহতরা হচ্ছে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শুভ আক্তার সানি(১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুকণ্যা (১৮) ও করটিয়া বাইপাস পাড়ার মেস্তফা মিয়ার ছেলে বাপ্পী (২২)।

আজ ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান জানান, নাগরপুর থেকে টাঙ্গাইল আসার পথে ঘটনাস্থলে ওই ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com