বাংলা হেডলাইনস : করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলার লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে, পিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়।
সরকার করোনা ভাইরাস বিস্তাররোধ ও প্রতিরোধে সকল শিক্ষা প্রতিষ্ঠান গত ১৭ মার্চ তারিখে বন্ধ ঘোষণা করে এবং পর্যায়ক্রমে বন্ধের মেয়াদ বৃদ্ধি করে।