মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন

ঢাকা-১৮ আসনে হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে এ ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৮ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে লিখিত ফল ঘোষণায় উল্লেখ করেছেন, এ আসনে মোট ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। কোনো অবৈধ ভোট ছিল না।

আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী ছাড়া এ উপনির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ (মাছ) পেয়েছেন ১২৬, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৯১, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার (লাঙ্গল) পেয়েছেন ৩২৫ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের-পিডিপি মো. মহিববুল্লা বাহার (বাঘ) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৭ ভোট।

বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন এবং পুনঃনির্বাচনের দাবি করেন।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com