রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় গাজীপুরে প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা নারী শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় ও বিজ্ঞানের পথে এগিয়ে নিতে গাজীপুরে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ডক্টর বদরুদ্দোজা বিজ্ঞান ক্লাবের সহায়তায় বেসরকারি সংস্থা এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি বিভাগের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষকগণ দুদিনের এসটিইএম বিষয়ক শিক্ষক কর্মশালায় অংশ নেন।

শুক্রবার সমাপনী দিনের কর্মশালায় সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, বিজ্ঞান ক্লাবের সভাপতি প্রকৌশলী হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডঃ মঞ্জুরুল করিম, প্রোগ্রাম পরিচালক মামুন মোর্শেদ প্রমুখ উপস্থিত থেকে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ প্রদান করেন।

তারা আশা প্রকাশ করেন, পিছিয়ে থাকা বিজ্ঞান শিক্ষার্থীরা বর্তমানে শিক্ষা কারিকুলাম এর পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গাণিতিক বিষয়ে এই সংগঠন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com