বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে শ্রমিক নেতা আনছার আলী আর নেই

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শ্রমিক নেতা হাজী আনছার আলী (৬৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া (দক্ষিণ পূর্ব) মহল্লার মৃত হাজী আব্দুল গনির ছেলে।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও সিরাজগঞ্জ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন তিনি এবং  জেলা সংগঠনের ৭ বার সাধারণ সম্পাদক নির্বাচত হন তিনি।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

হার্ট ও ঠান্ডাজনিত রোগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার মৃত্যুবরণ করেন। শনিবার বাদ জোহর সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাযা নামায শেষে স্থানীয় কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।  

তার জানাযা নামাযে শ্রমিক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, সাংবাদিক নেতৃবৃন্দসহ  ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

এদিকে তার মৃত্যুতে বিভাগীয় ও জেলা মটোর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com