বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো সর্বমোট ২২ জন।
নওগাঁ সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে মান্দা উপজেলায় ৩ জন, বদলগাছি উপজেলায় ২ জন এবং নওগাঁ সদর, আত্রাই, মহাদেবপুর,ধামইরহাট ও পোরশা উপজেলায় ১ জন করে।
গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ১ ব্যক্তিকে এবং ছাড়পত্র পেয়েছেন ৪ জন।
জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ১ হাজার ৩শ ৭৪ জনে দাঁড়ালো।
এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ২শ ৯৫ জন। মোট আইসোলেশনে নেয়া হয় ৩০ জন এবং এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮ জনকে।
বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ জন এবং হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।