রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

প্রবাসীর অর্থায়নে করোনাকালীন দুর্যোগে কুড়িগ্রামে সহস্রাধিক বস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:আমেরিকা প্রবাসীর অর্থায়নে করোনাকালিন দুর্যোগে কুড়িগ্রামে পৌর এলাকায় শতাধিক দৃষ্টি প্রতিবিন্ধীসহ সহস্রাধিক নারী পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

শনিবার সকালে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও মো: নজরুল ইসলাম এর অর্থায়নে বস্ত্র বিতরণে সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজুর রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমূখ।

সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি জানান, তার নিকট আত্মীয় আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও মো: নজরুল ইসলাম করোনাকালীন দুর্যোগে এ জনপদে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ইতিপূর্বে কয়েক দফায় দুই সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেন। তাদের এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com