শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত  হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলাতেই ৩৪ জন রয়েছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়ে জানান, নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বেড়েছে।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের পজিটিভ পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৪ জন, শাজাহানপুরে চারজন এবং শেরপুর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলায় তিনজন করে।

সূত্রটি আরো জানায়, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ মারা যাননি। এ সময় সুস্থ হয়েছেন, ২১ জন।

এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্ত হলেন, আট হাজার ৩৭১ জন। সুস্থ হয়েছেন, সাত হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন, ১৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩৮৯ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com