বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

এএসপি শিপন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩তম ব্যাচের প্রাণরসায়ন বিভাগের মেধাবী ছাত্র এবং ৩১তম  বিসিএস-এর সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে জাহাঙ্গীররগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাহাঙ্গীররগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল মো. সাইম, কোষাধক্ষ মো. সোলাইমান হোসেন প্রমুখ।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অবিলম্বে পুলিশের এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, রাজধানির আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়। আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com