বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৮২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

দিবসটি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী পরিবার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্বৃতিক সংগঠনের পক্ষ থেকে সন্তোষে ভাসানীর মাজারে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলাউদ্দিন।

এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও বিএনপির পক্ষ থেকে দলের ভাইচ চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পন ও মোনাজাত করেন।

বিএনপি কেন্দ্রিয় নেতা খায়রুল কবীর খোকন,  শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহসভাপতি ছাইদুল হক ছাদুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী এবং সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরনের নেতৃত্বে মাজারে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

এদিকে গণস্বাস্থের ড. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, ছাত্র অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক রাশেদ ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন।

এছাড়াও জেলা জাতীয় পার্টি, কমিউনিষ্ট পার্টি, ভাসানী স্মৃতি সংসদ, ন্যাশনাল পিপলস পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, জাসাস, ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ ভাসানী, আওয়ামী সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়।

মাজার জিয়ারত শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যে দুর্যোগের সৃষ্টি হয়েছে তা থেকে রক্ষা পেতে হলে আমাদের দৃঢ় ও সৎ হতে হবে।

এই পরিস্থিতিতে আমাদের উচিৎ মওলানা ভাসানীর জীবন চরিত্র ও আদর্শ স্মরন করা। এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে আমাদের ত্যাগী হতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, আজকে ভাসানী বেঁচে থাকলে দেশে ভোটারবিহীন নির্বাচন হতে পারতোনা। ভাসানীর আদর্শে উজ্জিবিত হয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।

বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং ক্যাম্পাসে অবস্থিত শাহ্ নাসিরউদ্দিন বোগদাদী এতিমখানায় কোরআন খতম ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

১৯৭৬ সালের এইদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরেণ্য এই নেতা মৃত্যুবরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com