বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি’র ৪৭তম জন্মদিন পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু’র সভাপতিত্বে প্রথম আলো’র প্রতিনিধি সফি খান, জামালপুর জেলার সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক ফারুক, রাজু মোস্তাফিজ, লাইলী বেগম প্রমূখ বক্তব্য রাখেন।