বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গতকালের চেয়ে বেশি।
করোনায় আক্রান্ত হয় আজ ৩০ জন মৃত্যুবরণ করছে।করোনায় গতকাল ২১ জন মৃত্যুবরণ করছে এবং পরশু ৩৯ জন মৃত্যুবরণ করছে ।
এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ছিল ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে বেশি ১৩.৪৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১২.৮২ শতাংশ এবং পরশু ছিল ১৩.৮৩ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৫৬ হাজার ৭২২ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের সমান ৮০.৮৬ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৮০.৮৬ শতাংশ এবং গত পরশু ছিল ৮০.৮১ শতাংশ ।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৬ হাজার ৯৫২ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ২৩৬৪ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৪১ হাজার ১৫৯ জন।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৫ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের সাতজন এবং ৬০ বছরের উপরে একুশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৫ জন, বরিশাল ২ জন, চট্টগ্রাম ১ জন, রাজশাহী ১ জন এবং সিলেট বিভাগে ১ জন।