শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে ১৭জন আক্রান্ত হয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মাহমুদুল হক নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৯৯ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, দুটি পিসিআর ল্যাবে ২০৪ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়।

শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৯০ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৫ জন। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন দু’জন। আক্রান্ত ১৭ জনের মধ্যে সদরে ১৫ জন ও সারিয়াকান্দিতে দু’জন।

সূত্রটি আরো জানায়, বৃহস্পতিবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে মোট আট হাজার ৪৭৮ জন করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়েছেন, সাত হাজার ৮৩৭ জন।

এ সময় মৃত্যুবরণ করেছে ১৯৯ জন ও হাসপাতাল এবং বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৪২ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com