শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে আবারো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলায় আবারো বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শীত আসতে না আসতে করোনার দ্বিতীয় ঢেউ জেলা শহরে ছড়িয়ে পড়তে শুরু করেছে।

গত ৪৮ ঘন্টায় জেলায় আরও ১৪ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত কয়েকদিন ধরে আবারও জেলায় করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আক্রান্তের সংখ্যায়ও বৃদ্ধি পাচ্ছে।

গত ১৫ নভেম্বর জেলায় ১০ জন আক্রান্ত হয়েছেন যার মধ্যে সদরে ৯ জন, কাপ্তাই উপজেলায় ১ জন। ১৬ নভেম্বর ২জন। ১৭ নভেম্বর ৪২ জন পরীক্ষার করেছেন যার মধ্যে ৮ জনের পজেটিভ পাওয়া যায়।

১৮ নভেম্বর ৩০ জনকে পরীক্ষা করা হলে ৯ জনের পজেটিভ পাওয়া যায়। যার মধ্যে সদরে ৮ জন, নানিয়ারচর উপজেলায় ১জন।

১৯ নভেম্বর ২০ জনকে পরীক্ষা করা হলে তাদের মধ্যে ৫জনের পজেটিভ পাওয়া যায়। যার মধ্যে সদরে ২জন ও কাপ্তাই উপজেলায় ৩জন।

রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তাফা কামাল জানান, আবারও রাঙ্গামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। সবাই যদি মাস্ক পরিধান করি তাহলে এই মহামারি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। তাই ঘরের বাইরে গেলে অবশ্যই সকলের মাস্ক ব্যবহার করা উচিত।

তিনি আরও জানান, শীতে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আমাদের সকল প্রস্তুতি গ্রহণ করে রাখা হয়েছে। পিসিআর ল্যাবের মাধ্যমে প্রতিদিন ২ শতাধিক লোককে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। একই সাথে রাঙ্গামাটি সরকারি কলেজের একাডেমি ভবনে ৫০ বেডের আইসোলেশনের সেন্টারের জন্য প্রস্তুতি রাখা রয়েছে।

উল্লেখ্য, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯৮ জন, সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯২০ জন, আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৪ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com