সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর মহানগরের দিঘির চালা এলাকা থেকে আজ শনিবার সকালে এক যুবকের রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আনুমানিক ২৫/২৬ বছর বয়সী এ যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করাতে পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

গাজীপুর পিবিআই্ এর এস আই সজিবুল হাসান জানান, নিহতের পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যার পর সেবা হাসপাতালের পিছনে ডানা প্লাজার পাশে ফেলে রেখে গেছে।

তার ডান পায়ের কেডসটি স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্পিডব্রেকারের পাশ থেকে পাওয়া গেছে। তার হাতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভোটার আইডির তথ্য দেখে পরিচয় মেলানোর চেষ্টা চলছে।

বাসন থানার থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে কালো গেঞ্জি, কালো প্যান্ট ও বাম পায়ে কেডস রয়েছে।

খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ডিসি ইলতুৎমিশ, বাসন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এবং গাজীপুর পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com