সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

ফুটবল তারকা বাদল রায় আর নেই

  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৭৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস : জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ক্রীড়া সংগঠক বাদল রায় মৃত্যুবরণ করেছেন।

আজ বিকেলে ৫টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিলো ৬২ বছর।

কয়েক বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েও ক্রীড়াঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় ছিলেন। গতমাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে তিনি সভাপতি পদে কাজী সালাউদ্দিনের কাছে হেরে যান।

নির্বাচনের কয়েক দিন পরই পেটে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে প্রথমে আসগর আলী হাসাতালে এবং পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন বাদল রায়। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয়েছে। গত রবিবার যকৃতে স্টেজ-৪ ক্যানসার ধরা পড়ে।

এরআগে, ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক পাশ অবশ হয়ে যায়। পরে প্রধানমন্ত্রীর সহায়তায় তাকে সিংগাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। অনেকটা সুস্থ হয়ে ফিরলেও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি।

গত শতকের ৮০’র দশকের শুরুতে কুমিল্লা থেকে ঢাকায় মোহামেডান স্পোর্টিংয়ে ক্লাবে ক্যারিয়ার শুরু বাদল রায়ের। খেলোয়াড় জীবনে ক্লাব পরিবর্তন করেননি, পরবর্তীতে সংগঠক হিসেবেও কাজ করেছেন মোহামেডানের হয়ে।

জাতীয় দলেও তার সমান আধিপত্য ছিল। সংগঠক হিসবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হন।

জাতীয় ক্রীড়া পুরষ্কারবপ্রাপ্ত সাবেক ফুটবলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবেরও সভাপতি ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক বাদল রায় ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।সূত্র: বাসস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com