সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে ভবন মালিকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে সারোয়ার হোসেন নামে এক ভবন মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয় কুনিয়া পাছর এলাকার নিজের ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

নিহতের স্ত্রী লাভলী বেগম জানান, তার স্বামী সারোয়ার হোসেন এলাকায় একাধিক বহুতল ভবনের মালিক। কুনিয়াপাছর ছাড়াও শ্বশুরবাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি নির্মাণ করে সপরিবারে সেখানেই থাকতেন।

বাসা ভাড়া সংগ্রহের জন্য তিনি নিয়মিত কুনিয়াপাছর আসতেন। গত ১৪ নভেম্বর মির্জাপুরের বাসা থেকে বের হন। সবশেষ গত শুক্রবার মোবাইলে তার সঙ্গে সারোয়ারের যোগাযোগ হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রোববার দুপুরে বাড়ির ঝাড়ুদার রহিমা বেগম সিঁড়ি ও ছাদ ঝাড়ু দিতে গিয়ে সারোয়ার আলমের ছাদের রুম খোলা পান। রুমে থাকাকালে সারোয়ার কখনোই দরজা খোলা রাখতেন না।

পরপর তিন বার ছাদে গিয়ে প্রতিবারই রুম খোলা দেখে রহিমার সন্দেহ হয়। সন্ধ্যার দিকে আবারও রুম খোলা পেয়ে বাড়ির মালিককে ডাকাডাকি করেন।

এতে কোনও সাড়া না পেয়ে উঁকি দিয়ে খাটের ওপর সারোয়ারের লাশ পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে রহিমা ভাড়াটিয়াদের ডেকে আনেন।

পরে পুলিশ খবর পেয় রাত ১টার দিকে মরদেহটি উদ্ধার করে। ওসি আরো জানান, লাশের গায়ে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

লাশের ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com