শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে সাড়ে ১০ ফুট লম্বা আহত অজগর উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর চর এলাকা থেকে প্রায় সাড়ে ১০ ফুট লম্বা একটি আহত অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বন বিভাগ কর্তৃপক্ষের কাছে এ সাপটি হস্তান্তর করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজের সদস্যরা।

মাথায় আঘাত পাওয়া অজগর সাপটি সিরাজগঞ্জ সদর উপজেলা বন বিভাগ হেফাজতে নিয়েছে এবং চিকিৎসার জন্য রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।

 সংগঠনটির চেয়ারম্যান মামুন বিশ্বাস সাংবাদিকদের জানান, সোহাগপুর যমুনার চরে রোববার একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। এ সময় ভীত স্থানীয়রা সাপটির মাথায় টেটা দিয়ে আঘাত করা হয়। এতে আহত অজগর সাপটির নড়াচড়া থেমে যায়।

সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয় এবং সিরাজগঞ্জ সামাজিক বন বিভাগের কর্তৃপক্ষের কাছে সাপটি হস্তান্তর করা হয়।

বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় বলেন, অজগর সাপটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে আহত সাপটি পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com