সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কাষ্টমস্ হাউজের কর্মচারীর ১৩ বছর জেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় কাষ্টমস্ হাউজের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষনা করেন।

রাফেজা বেগম চট্টগ্রাম কাষ্টমসে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল।

রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউজে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে। রায় ঘোষনাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচাররি। তদন্তে তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমান পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় কারাদন্ড ও জরিমানা শাস্তি দেওয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com