বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া জেলা প্রশাসন সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে।
আজ মঙ্গলবার জেলা প্রশাসকের অফিস চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বের করা শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা থেকে অতিথিরা পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালককে মাস্ক পরিয়ে দেন। এছাড়া লিফলেট বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজার সঞ্চালনায় সচেতনতামূলক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে আরো বেশি সতর্ক হতে হবে। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মাস্ক ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবেনা।
এছাড়া সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ নির্দেশ অমান্য করা অপরাধ। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।