সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অতিরিক্ত কর প্রত্যাহার ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুরে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে বিড়ি শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার আগে অর্থাৎ পাকিস্তান আমল থেকেই বিড়ি শিল্পের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

সিগারেট কোম্পানিগুলোর সঙ্গে বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে এ শিল্পটি এখন মুখ থুবড়ে পড়েছে। বিড়ি শিল্পের সঙ্গে জড়িত দেশের হাজার হাজার শ্রমিকদের জীবন-জীবিকা এখন হুমকির মুখে পড়েছে।

অবিলম্বে বিড়ির উপর আরোপিত অগ্রিম ১০% আয়কর, ধার্য্যকৃত অতিরিক্ত ৪ টাকা শুল্ক প্রত্যাহার, ভারতের মতো বিড়ি শিল্পকে কুটির শিল্প হিসেবে ঘোষণা এবং নূন্যতম মজুরী বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ করার দাবি জানান।

সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম. কে বাঙ্গালী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, প্রচার সম্পাদক শামীম ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর হোসেন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com