শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৫ শতাধিক গরীব ও দু:স্থদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

আজ বুধবার  সকালে শহরের কাঠাঁলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের আয়োজনে ও জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষুধ বিতরণ করা হয়।

এ সময় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. শেখ মোহাম্মদ মুরাদের নেতৃত্বে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের জেনারেল অপারেশন, ছানি অপারেশন, চশমার পাওয়ার নির্ধারণ, রক্তের গ্রুপ, ডায়াবেটিস, ব্লাড প্রেসার,  চক্ষু পরীক্ষাসহ অন্যান্য চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জামাল উদ্দিন, ৭, ৮, ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের ব্যবস্থাপনা পরিচালক মো: কামাল উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবু তৈয়বসহ জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, স্বাস্থসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। আর সরকার তৃণমূলের মানুষের কাছে স্বাস্থসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এই করোনাকালীন মহাদুর্যোগের সময় অসহায় ও দুঃস্থ যারা আছেন তারা মারাত্মক ভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই লক্ষ্যে রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের আয়োজনে ও জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যাতে করে অসহায় ও দুঃস্থ মানুষরা অর্থের অভাবে স্বাস্থসেবা থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দিনব্যাপী চলা চক্ষু ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরণের চোখের সমস্যা চিহ্নিত করে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com