রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

নওগাঁয় যাত্রীছাউনির জায়গা প্রভাবশালীদের দখলে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ: নওগাঁর পশ্চিম ঢাকা রোডের যাত্রী ছাউনির জায়গা অবৈধভাবে দখলে নিয়ে ব্যক্তিগত অফিস ও দোকান তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।

এতে করে প্রতিনিয়তই শত শত যাত্রী সেখানে জায়গা না পেয়ে আশাপাশের চায়ের ও পানের দোকানে বসতে বাধ্য হচ্ছেন। এতে অনেক সময় তারা কটূ কথার শিকার হচ্ছেন। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত পশ্চিম ঢাকা রোড। এই জায়গাটি প্রধানত সান্তাহার-ঢাকা রোড নামেই বেশি পরিচিত।

নওগাঁর রাণীনগর, আত্রাই ও পাশের আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে মানুষ এই স্থানে আসে এবং এখান থেকে ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা করে।

ঢাকা রোড থেকে নওগাঁ শহরের দূরত্ব প্রায় ৪ কিলোমিটার। তাই অধিকাংশ মানুষই বাসের জন্য এই স্থানে অপেক্ষা করে। ৯০ দশকে সড়ক ও জনপথের এই জায়গায় জেলা পরিষদের অর্থায়নে গণশৌচাগারসহ একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়।

গত বছরের প্রথম দিকে নওগাঁ-বগুড়া-ঢাকা মহাসড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হলে ঢাকা রোডের এই যাত্রীছাউনি ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলে সড়ক ও জনপথ বিভাগ।

কিন্তু পরে যাত্রীছাউনির জায়গাটি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার রাজু আহমেদসহ প্রভাবশালীরা দখল করে ব্যক্তিগত অফিস ও দোকান ঘর নির্মাণ করেন।

কিন্তু যাত্রীদের অপেক্ষার কোনও জায়গা না থাকায় এখানে আসা শত শত যাত্রী সাধারণের প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক সময় বিভিন্ন চায়ের কিংবা পানের দোকানে কোনও নারী যাত্রী বসে অপেক্ষা করলে দোকানদার এমন কি আশেপাশের মানুষ দ্বারা ইভটিজিং ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছে।

যাত্রী সুলতানা বলেন, ‘এই জায়গাটি খুবই জনগুরুত্বপূর্ণ। এখানে পূর্বে একটি জরাজীর্ণ যাত্রীছাউনি ছিল। তখন কোনও যাত্রীকে অপেক্ষা করার জন্য অসুবিধায় পড়তে হয়নি।

কিন্তু যাত্রী ছাউনিটি ভেঙে ফেলার কারণে যাত্রীদের বিশেষ করে নারী যাত্রীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। প্রাকৃতিক প্রয়োজন সম্পন্ন করার কোনও ব্যবস্থা নেই।

এছাড়া নারী যাত্রীদের দোকানদার ও আশেপাশের মানুষ দ্বারা ইভটিজিং ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছে; যা যাত্রী সাধারণের জন্য খুবই কষ্টকর একটি বিষয়।’

অন্য যাত্রী আক্কাজ আলী বলেন, ‘প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণ মানুষ দেশের বিভিন্ন স্থানে চলাচলের জন্য যানবাহনের জন্য এখানে অপেক্ষা করেন।

তাই এমন একটি ব্যস্ততম জনগুরুত্বপূর্ণ স্থানে অতি দ্রুত নিরাপত্তা বেষ্টনিবিশিষ্ট একটি আধুনিক মানের যাত্রীছাউনি নির্মাণের জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।’

স্থানীয় মেম্বার রাজু আহমেদ বলেন, ‘আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে যাত্রী ছাউনির জায়গা নিয়ে অস্থায়ীভাবে টিন দিয়ে অফিস ও দোকান ঘর তৈরি করেছি।’

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘রাস্তা প্রশস্তকরণের জন্য যাত্রী ছাউনিটি ভেঙে ফেলা হয়। সেই সরকারি জায়গা যদি কেউ অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরি করেন, তাহলে তা পরিদর্শন সাপেক্ষে মুক্ত করা হবে।

তবে এমন একটি জনগুরুত্বপূর্ণ স্থানে যাত্রী সাধারণের অপেক্ষার জন্য একটি আধুনিক মানসম্পন্ন যাত্রীছাউনি নির্মাণ করা প্রয়োজন।’

নওগাঁ জেলা পরিষদের সচিব এটিএম আব্দুল্লাহেল বাকী বলেন, ‘জায়গাটি জেলা পরিষদের নয়। সড়ক ও জনপথ বিভাগের ছিল। তাই রাস্তা প্রশস্তকরণের জন্য সড়ক বিভাগ যাত্রীছাউনিটি ভেঙে ফেলেছে। তবে জনগুরুত্বপূর্ণ এই স্থানে একটি আধুনিক মানের যাত্রীছাউনি নির্মাণ করা প্রয়োজন।

জেলা পরিষদের পক্ষ থেকে নতুন করে যাত্রীছাউনি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু জেলা পরিষদের নিজস্ব কোনও জায়গা না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।‘

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com