রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

শাহজাদপুর মেয়র মিরুর স্বপদে দায়িত্বভার গ্রহণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উচ্চ আদালতের আদেশে তিনি স্বপদে পুনর্বহাল হলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার প্রায় দিনভর সমর্থক ও নেতা-কর্মীরা শহরে বিশাল শো-ডাউন করেছে এবং দুপুরের দিকে তাকে ফুল দিয়ে বরণ করে।

এ সময় ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক, সচিব নাসির আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারী দু‘পক্ষের হামলা সংঘর্ষে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় ষড়যন্ত্র মুলকভাবে মেয়র হালিমুল হক মিরুকে আসামি করা হয়। এর এক সপ্তাহ পর তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যান। স্থানীয় সরকার বিভাগ ওই বছরের ১৯ জুন তাকে সাময়িক বরখাস্ত করেন। মিরু ২০১৯ সালের ১৭ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন।

এরপর আইনি লড়াই শেষে উচ্চ আদালতের নির্দেশে ১ মাস আগে মেয়র পদ ফেরত পান।মন্ত্রণালয়ের কাজ শেষে তিনি এদিন আনুষ্ঠানিক ভাবে স্বপদে অধিষ্টিত হন।

মেয়র হালিমুল হক মিরু বলেন, শাহজাদপুর পৌরসভার উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রিমহল ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সাংবাদিক শিমুল হত্যা মামলায় আসামি করে জেলে পাঠিয়েছিল।

আদালতের কাছে তাদের সে ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় উচ্চ আদালত আমাকে জামিন দিয়ে স্বপদে পুনর্বহাল করেছে। সাংবাদিক শিমুল হত্যার সঠিক বিচার আমিও চাই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com