বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলন ও বইমেলার উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে   শুক্রবার উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপি কবি সম্মেলন ও বইমেলার।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রাপ্ত কবি আমিনুল ইসলাম।

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন তৌফিক হাসান ময়না, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও উদ্বোধক এর সহধর্মিণি রুখসানা পারভীন লীনা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু এবং নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ত্ব খলিলুর রহমান চৌধুরী।

বাচিকশিল্পী অলোক পালের সঞ্চালনায় উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শিশু সংগঠক পলাশ খন্দকার।

কবি সম্মেলন উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বরে বইমেলা চলছে। বইমেলায় অংশগ্রহণ করেছে বাংলা একাডেমি, নৈঋতা ক্যাফে, কবি মানস, বগুড়া লেখক চক্র, পিঠাঘর এবং অধুনা নামের হ্যান্ডিক্রাফট।

উদ্বোধক ফিতা কেটে দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এর আগে জেলা পরিষদ মিলনায়তনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com