বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে কাউন্সিলর প্রার্থীর নাম কর্তন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৬১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে চুড়ান্ত ভোটার তালিকা থেকে কর্তন করা হয়েছে মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলার প্রার্থী মো: কবির হোসেনের ।

তিনি মানিকগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা।গত পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেছেন।

মো. কবির হোসেন আজ (শুক্রবার) সকালে জানান, ‘আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে আমি প্রার্থী হয়েছি।বুধবার আমি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছি। অফিস থেকে মনোয়নপত্রের সাথে ভোটার তালিকার একটি সিডি দিয়েছে।

গতকাল ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পাই ভোটার তালিকায় আমার নাম কর্তন করা হয়েছে।

‘বিষয়টি আজ (শুক্রবার) সকালে আমি নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি আশা করছি কর্তৃপক্ষ দ্রুতসময়ের মধ্যে ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভূক্ত করে আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিবেন।’

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এবং নির্বাচনের রিটার্নিংঅফিসার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

প্রাথমিকভাবে জানা যায়, জনৈক শিক্ষক জসিম উদ্দিন ভুলবশত মৃত ব্যক্তি আফছার উদ্দিনের আইডির পরিবর্তে মো. কবির হোসেনের আইডি নম্বর (৯৫৫৮১৮৯১৭২) কর্তন করেছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর কাজ শুরু করেছি।

আশাকরি, নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য শুদ্ধপূর্বক মো. কবির হোসেনের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা সম্ভব হবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com