রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো কবি সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে বগুড়া লেখক চক্র।

বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলনের ২য় দিনে শনিবার দুপুরে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান পর্বে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরিদ আহমদ দুলাল, কবি প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা শিশু সাহিত্যিক এডভোকেট পলাশ খন্দকার এবং সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী।

সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল। সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

এবছর সম্মাননা প্রাপ্ত ছয়জন বিশিষ্ট ব্যক্তি হলেন কবিতায় শামীম রেজা, কথাসাহিত্যে আকমল হোসেন নিপু, প্রবন্ধে মোহাম্মদ নূরুল হক, গবেষণায় শামীম রফিক, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘লিরিক’ সম্পাদক এজাজ ইউসুফী এবং সাংবাদিকতায় জে এম রউফ।

সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের উত্তরীয়, কবি ব্যাগ, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দে সভাপতি। সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক।

কথাসাহিত্যে আকমল হোসেন নিপু’র অনুপস্থিতিতে তার পক্ষে সম্মাননা গ্রহণ করেন কবি মুজাহিদ আহমেদ।

এর আগে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, সাহিত্যে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। মামুন রশীদের লেখা সেমিনারে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সাজাহান সাকিদার এবং সঞ্চালনা করেন কবি কামরুল বাহার আরিফ।

আলোচনায় অংশগ্রহণ করেন গাজী লতিফ, তপন বাগচী, মনি হায়দার এবং রাহেল রাজিব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com