রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

বগুড়া বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের জয়

  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।

১৩টি পদের মধ্যে জাতীয়তাবাদী প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটটি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেল একটি সহ-সভাপতি, ম্যাগাজিন সম্পাদক ও তিনটি সদস্য পদসহ পাঁচটি পদে জয়লাভ করে।

অপর প্যানেল গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেউ বিজয়ী হননি।

শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত এ তথ্য দেন।

সহকারী রিটার্নিং অফিসার অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের শফিকুল ইসলাম টুকু ৩৬৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের গোলাম ফারুক পেয়েছেন, ২৮২ ভোট। অপর প্যানেল গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাইফুল ইসলাম পল্টু পেয়েছেন, ৩৩ ভোট।

৩৪৬ ভোটে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের রফিকুল ইসলাম (১)। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের তবিবুর রহমান তবি পেয়েছেন, ১৬৭ ভোট।

গণতান্ত্রিক আইনজীবী সমিতির আবদুল লতিফ পশারী ববি পেয়েছেন, ১৬১ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মাসফিকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মাহফুজার রহমান মাসুদ ও সিরাজুল হক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুবা খাতুন সুখী এবং কার্যনির্বাহী সদস্য পদে জহুরুল ইসলাম জিয়া ও শিপন খাতুন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হাবিবুর রহমান (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স এবং কার্যনির্বাহী সদস্য পদে বেবী খাতুন, মিতা খাতুন ও রাকিবুল ইসলাম।

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির গওহর আলী ভবনে শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ৭২০ জন ভোটারের মধ্যে ৬৯৫ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com