শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সরকার জনসাধারণকে বিনামূল্যে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করবে

  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: সরকার জনসাধারণকে বিনামূল্যে তিন কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে কারা আগে ভ্যাকসিন পাবে তা নির্ধারণ করা হবে।

সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করা হবে।

আজ সোমবার নিয়মিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সরকারি বাসভবন গণবভন থেকে ভার্চ্যুয়ালি এই বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সচিবালয়ে থেকে বৈঠকে যুক্ত হন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারের কেনা ভ্যাকসিন মানুষকে বিনামূল্যে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে কারা আগে পাবে তা ঠিক করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি জানান, স্বাস্থ্য সেবা বিভাগ, সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯-এর তিন কোটি ডোজ ভ্যাকসিন আনার জন্য একটা ত্রিপক্ষিয় চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্রয়ের জন্য অর্থ বিভাগ গত ১৬ নভেম্বর স্বাস্থ্য বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে ত্রিপক্ষীয় সংগ্রহ চুক্তির খসড়া তৈরি করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com