বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

প্রতিবন্ধী পাপর বিক্রেতাকে গরু দিলেন ‘পাশে আছি’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৩৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার শেরাজপুর গ্রামের প্রতিবন্ধী পাপর বিক্রেতা আশরাফ আলীকে ১টি বাছুর গরু দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’।

‘গ্রামগঞ্জে মেয়ে মানুষ বিয়া দিতি গেলে আমাগো সব বেইচা দেওয়া লাগে বাজান। একটা গরু আছিলো আমার সেটা বেইচা বেডিক বিয়া দিসি। এহন আমার কিছু নাই।দেখার কেউ নাই। ছেলেরা কেউ কিছু দেয় না। বউ পাপর ভাইজা দেয়, সেইডা বেচি ১৫০-২০০ টাকা যা পাই।

এহন একটা বাছুর কিনতে পারলে তা পাইলা বেচতাম, কিছু টাকা রোজগার হইতো। এই বয়সে চলতে খুব কষ্ট হয়, তবে চলতে হয়। এটাই জীবনের যুদ্ধ। আল্লাহ ভরসা’। প্রতিবন্ধী পাপর বিক্রিতা আশরাফ আলী চোখ ভরা জল আর বুক ভরা আশা নিয়ে সাহায্য পাওয়ার আশায় এভাবেই করুণ স্বরে আবেদন জানায় ভিলেজ ভিশনের এবং ‘পাশে আছি’ ইনস্টিটিউটের কাছে।

প্রতিবন্ধী পাপর বিক্রিতা আশরাফ আলীর কষ্ট দেখে আর এমন করুণ আর্জী ফেলতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি’।

আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ভিলেজ ভিশনের আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী ওই পাপর বিক্রিতার হাতে গরুটি তুলে দেওয়া হয়।

সংগঠনটির পরিচালক শরীফ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ওবায়দুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, ভেটেরিনারী সার্জন ডা: মো: শরিফুল ইসলাম ও ‘পাশে আছি’ সংগঠনের মিজানুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com