রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে নৌকাবাইচ

  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে ২১ বছরের ভ্রাতৃঘাতি সংঘাত হয়েছে, রক্তপাত হয়েছে এই সংঘাত ও রক্তপাত বন্ধ করতে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করেছিলো বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: ইফতেকুর রহমান ।

তিনি বলেন শেখ হাসিনা উদার মন নিয়ে সকল সুযোগ সুবিধা দিয়ে পার্বত্য শান্তি চুক্তি করেছে যাতে আমরা সকলেই শান্তির দ্বার প্রান্তে উপনীত হতে পারি।

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল ইমরান ইবনে রউফ, রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল এ এস ফয়সাল, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি পুলিশ সুপার মো: আলমগীর কবির, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 বৃষ কেতু চাকমা বলেন,পার্বত্য শান্তি চুক্তি বর্তমান সরকারের উন্নয়ন ফসল। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ১৯৯৬ এর আগেও চুক্তি নিয়ে চিন্তা করেছিলো। ১৯৯৬ সালে নির্বাচনী ইত্তেহারে চুক্তি বাস্তবায়নের কথা উল্লেখ করেছিলেন।

নির্বাচনের দেড় বছরের মাথায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন গেরিলা সংগঠন জনসংহতি সমিতির সাথে চুক্তির মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন করেছে। এই চুক্তি বাস্তবায়নের ফলে পাহাড়ের উন্নয়নের সুবাতাস বইছে। পাহাড়ের দুর্গম এলাকা গুলোতে এই সরকারের উন্নয়ন পৌছে গেছে।

এর আগে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের মধ্য টিলা থেকে রাঙ্গামাটি শহীদ মিনার ঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ, মহিলা নৌকা ও সাপ্তান এবং কায়াকের ৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com