বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গাজীপুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস ২০২০ পালন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিতে সম্পৃক্ত করি নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকবেনা’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে মেয়র জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাট্যমন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম আনোয়ারুল করিমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার রিবা, মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদী শামীম, মাজহারুল ইসলাম, নুরুল ইসলাম তিতুমীর, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

র‌্যালি ও অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নগর মেয়র বর্তমানে তুরস্কে থাকায় তিনি নিজে এই অনুষ্ঠানে স্বশরীরে অংশ নিতে না পারলেও মোবাইল প্রযুক্তির মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে এর সফলতা কামনা করেন।

প্রতিবন্ধীদের জীবন-মান উন্নয়নে মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিজ উদ্যোগে মূল্যবান দুইবিঘা জমি দিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com