বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কালের চেয়ে কম ।
করোনায় আক্রান্ত হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বৃহস্পতিবার ৩৫ জন মৃত্যুবরণ করেছে।করোনায় গতকাল ৩৮জন মৃত্যুবরণ এবং গত পরশু ৩১ জন মৃত্যুবরণ করেছে।
এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কিছুটা বেশি ১৩.৭৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৩.৭৬ শতাংশ এবং গত পরশু ছিল ১৪.৭৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৮৮ হাজার ৩৭৯ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে কিছুটা বেশি ৮২.৩৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮২.১৮ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১২ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮০৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ২০ হাজার ৯৮১ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ২৩১৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৭১ হাজার ৭৩৯ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে তেইশ জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২২ জন, ময়মনসিংহ ৫ জন, চট্টগ্রাম ৩ জন, রংপুর ৩ জন, রাজশাহী ১ জন এবং বরিশাল বিভাগে ১জন।