মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

মাস্কপরিধান নিশ্চিতে খুলনা মহানগর ও উপজেলা পর্যায়ে একযোগে মোবাইল কোর্টের অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে
প্রতীক মোবাইল কোর্ট।

বাংলা হেডলাইনস খুলনা : করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আজ খুলনা মহানগরের আটটি মেট্রোপলিটন থানায় এবং খুলনা জেলার নয়টি উপজেলায় একযোগে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৬টি অভিযান টিমের মাধ্যমে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

সকাল ১০ টা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগর ও উপজেলাসমূহের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার দায়ে মোট ২৫৯টি মামলায় ২৭১ জনকে  এক লক্ষ আঠারো হাজার দুইশত টাকা জরিমানা করা হয় এবং ১৫৫ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।

০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে অদ্যাবধি পরিচালিত মোবাইল কোর্টে মোট ৭৭০টি মামলায় ৩৮২ জনকে ৩,৮৮,৮৭০ টাকা জরমানা করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করেন মহানগরস্থ মেট্রোপলিটন থানা পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সদস্যগণ এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যগণ।

করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com