শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-টাংগাইল আঞ্চলিক মহাসড়কের দৌলতপুর উপজেলার মুলকান্দি নামক স্থানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে।

এদের মধ্যে ছয়জনই একই পরিবারের। আজ দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন হরেকৃষ্ন বাদ্যকার (৫০) তার ছেলে গোবিন্দ বাদ্যকার (২৬), পুত্রবধু ববিতা রানী (২৪) নাতনি রাধেরানী (৫) ভায়ের স্ত্রী খুশী রানি(৫২) ও ভাতিজা রায় প্রকাশ এবং (৩০ এবং সিএনজি চালক জামাল শেখ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি জানান দৌলতপুর থানায় লাশ রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

অপরাদিকে দৌলতপুর সার্কেলের অতিরিক্ত এসপি তানিয়া সুলতানা জানান নিহত শিশু রাধেরানীর চিকিৎসার জন্য পরিবারের সবাই মানিকগঞ্জে এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এদের বাড়ি টাংগাইল জেলার নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামে। আর নিহত চালক জামাল শেখের বাড়ি দৌলতপুর উপজেলা সমেতপুর গ্রামে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com