বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কালের চেয়ে কম কিন্তু আক্রান্তের হার বেশি।
করোনায় আক্রান্ত হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার ২৪ জন মৃত্যুবরণ করেছে। করোনায় গতকাল ৩৫ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৭৭২ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কিছুটা বেশি ১৪.৫৯ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৩.৭৮ শতাংশ এবং গত পরশু ছিল ১৩.৭৬ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৯০ হাজার ৯৫১ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে কিছুটা বেশি ৮২.৪৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮২.৩৩ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৪ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৩৬ হাজার ৪১১ টি।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ২২৫২ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায়, ২১ থেকে ৩০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে সতেরো জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ ৩ জন, চট্টগ্রাম ২ জন, বরিশাল ২জন, রংপুর ১ জন, রাজশাহী ১ জন এবং সিলেট বিভাগে ১জন।