বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে পাঁচশো মাস্ক বিতরন করা হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে জেলা পুলিশের সদর সার্কেলের উদ্যোগে এ র্যালি ও মাস্ক বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. হাবিবুর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
মাস্ক বিতরণকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সবাইকে আরো সচেতন হতে হবে।
তাই আজ পুলিশের সদর সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পাঁচশো সাধারন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আগামীতে এ ধরণের কার্ক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।