বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রেড ক্রিসেন্টর নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের জয়

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের ত্রিবার্ষিক  নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না’কে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. মাহফুজুর রহমান।

তিনি ৬৪৩ ভোট পেয়েছেন পুনরায় নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১১৯ ভোট।

এছাড়া আট সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সুলতান মাহমুদ চৌধুরী ৫৭০, সাওয়াল উদ্দিন ৪৯৮, মোঃ মনিরুল ইসলাম ৪১৪, আশীষ দাশগুপ্ত ৩৮৫ ও এনএম জাহাঙ্গীর ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে মো. কামাল উদ্দিন ২৬১, মো. জসিম উদ্দিন ১৮৬ ও মোহাম্মদ সোলায়মান ২৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পদে পাঁচজন ও সেক্রেটারি পদে নির্বাচিত মাহফুজুর রহমান রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

এই নির্বাচনের মধ্যদিয়ে রেড ক্রিসেন্টের নিরবাচনেও আওয়ামী লীগ প্যানেলের বড় ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হয়েছে।

এর আগে এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিক আহমেদ তালুকদার।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটি জেলা শহরের শহীদ আব্দুল আলী একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এর পর সন্ধ্যায় ভোট গগনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মো. হাবিবুর রহমান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com