বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ করোনায় মৃত্যু কম

  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত কালের চেয়ে কম ৩১ জন।

করোনায় আক্রান্ত হয় গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ রবিবার ৩১ জন মৃত্যুবরণ করেছে। করোনায় গতকাল শনিবার ৩৫ জন মৃত্যুবরণ করেছে।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৮৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কিছুটা কম ১২.৬০ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১৩.৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৯৫ হাজার ৯৬০ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে কিছুটা বেশি ৮২.৯২ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৮২.৬৭ শতাংশ।       

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯ টি।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয ১৬৬৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট চার লাখ ৭৭ হাজার ৫৪৫ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায়, ৩১ থেকে ৪০ বছরের একজন,  ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ৬০ বছরের উপরে একুশ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম ৩ জন, বরিশাল ২ জন, সিলেট ২ জন, ময়মনসিংহ ২ জন, রংপুর ২ জন, রাজশাহী ১ জন এবং খুলনা বিভাগে ১ জন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com