বাংলা হেডলাইনস খুলনা : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছর অর্থাৎ ২০২০ সালে খুলনায় এই প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, পিরোজপুর জেলার জিয়ানগর এলাকার ডেঙ্গু রোগী মো. জাকির হোসেনকে (৫০) গত ২৬ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ মঙ্গলবার (ডিসেম্বর ৮) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।