বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

গাজীপুরে মানুষের মল থেকে কম্পোষ্ট সার তৈরির প্রকল্প

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, নতুন দিগন্তে যাচ্ছে ৪০ লক্ষাধিক মানুষের বাসস্থান গাজীপুর সিটি করপোরেশন।

তিনি বলেন দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্যদিয়ে কম্পোষ্ট সার তৈরির বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নগরের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোষ্ট সার তৈরি হবে।

এ উদ্দেশ্যে গাজীপুর সিটি কর্পোরশন ও আইএফসির সঙ্গে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরো বাড়বে।

এই প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে সিটি মেয়র  আরো বলেন, পয়োবর্জ্যে নানা ধরণের রোগ জীবাণু থাকে। এই বর্জ্য খাল-বিল নদী-নালায় মিশে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে। আইএফসি এবং ওয়ার্ল্ড ব্যাংক যৌথভাবে দেশে প্রথমবারের মত পয়োবর্জ্য ব্যাবস্থাপনা সিস্টেম প্রকল্প গাজীপুর সিটিতে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ায় তাদেরকে এই সিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এর আগে আজ সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষর করা হয়। সিটি মেয়র জাহাঙ্গীর আলমের

উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্ব ব্যাংকের কনাসলটেন্ট মেহেদী হাসান, সিটির প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজল প্রমুখ।

আইএফসির প্রতিনিধি ফারহান তারিক জানান, বাংলাদেশে প্রথমবারের মত গাজীপুর সিটি কর্পোরেশনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ শ কোটি টাকা। আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com