শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫জন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ৫ জন নিহত ও ২জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপারসহ ৫ জন নিহত হয়। আহত হয় আরো ২ জন।

ঘনকুয়াশা ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পিকআপ ভ্যান উল্টো রাস্তায় প্রবেশ করায় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com